মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশনে বিশ্বস্ত ঠিকানা
বসুন্ধরা কাজী অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত একটি প্রতিষ্ঠান। দীর্ঘদিন থেকে আমরা অত্যন্ত যোগ্যতা ও দক্ষতার সাথে বিবাহ ও তালাক সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করে আসছি। বসুন্ধরা আবাসিক এলাকায় কোন বিবাহ বা তালাক সম্পন্ন করিতে হইলে তাহা বসুন্ধরা কাজী অফিসের মাধ্যমেই রেজিষ্ট্রি করা বৈধ। অন্য এলাকা হইতে আসিয়া বসুন্ধরা কাজী অফিসের পরিচয় দিয়া প্রতারনা করিতেছে - বিঃ দ্রঃ প্রয়োজনে আইন মন্ত্রণালয় বা জেলা রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করে বসুন্ধরা আবাসিক এলাকার নির্ধারিত কাজী দ্বারা বিবাহ ও তালাক রেজিষ্ট্রেশন করবেন। তাহলে প্রতারণা থেকে রক্ষা পাবেন
বসুন্ধরা কাজী অফিস
- বিবাহ রেজিস্ট্রেশন
- তালাক রেজিস্ট্রেশন
- বিবাহ ও তালাক সার্টিফিকেট উত্তোলন
আমরা যে সেবাগুলো দিয়ে থাকি
প্রতিটি সেবা প্রদান করা হয় অভিজ্ঞ ও লাইসেন্সপ্রাপ্ত কাজীর তত্ত্বাবধানে, সম্পূর্ণ আইনি নিয়ম মেনে।
“বিবাহ রেজিষ্ট্রির জন্য যাহা প্রয়োজন হবে”
বিবাহ রেজিষ্ট্রারী বহি,ফরম ‘ঘ’,ফরম নং–১৬০০,নিকাহ্নামা–১৬০১ (১) বাংলাদেশ সরকারের গেজেট অনুযায়ী মুসলমান বরের বয়সঃ ২১(একুশ) বৎসরের উর্ধে ও কনের বয়সঃ ১৮(আঠারো) বৎসরের উর্ধে। (২) ব্যক্তি ও বয়স প্রমানের জন্য পাসপোর্ট/ জাতীয় পরিচয় পত্র/এস এস সি, জে এস সি সমমান শিক্ষা সনদ/ জন্ম নিবন্ধন সনদ এর ফটোকপি। (৩) বর ও কনের পাসপোর্ট সাইজের ২ কপি করে রঙ্গীন ছবি। (৪) প্রাপ্ত বয়স্ক বরের পক্ষে ১জন স্বাক্ষী, কনের পক্ষে ১জন স্বাক্ষী, বরের পক্ষে ১জন উকিল, কনের পক্ষে ১জন উকিল (মুসলমান পুরুষ)। (১জন পুরুষ স্বাক্ষীর বিপরীতে ২জন মহিলা স্বাক্ষী হতে পারে) (৫) যৌতুক দেওয়া ও নেওয়া শাস্তিযোগ্য অপরাধ। (৬) ছুটির দিন সহ প্রতিদিন সকাল ৯টা হইতে রাত ১০টা পর্যন্ত অফিস খোলা থাকে।
“স্ত্রী কর্তৃক তালাক রেজিষ্ট্রির জন্য যাহা প্রয়োজন হবে”
স্ত্রী কর্তৃকস্বামীকে তালাক(মহিলা তালাক),ডি-তালাক,ফরম নং-১৬০৫/এ(ফরম-ছ) (১) স্ত্রীর উপস্থিতি এবং নিকাহনামার ফটোকপি। (২) ব্যক্তি প্রমানের জন্য পাসপোর্ট/ জাতীয় পরিচয় পত্র/এস এস সি, জে এস সি সমমান শিক্ষা সনদ/ জন্ম নিবন্ধন সনদ এর ফটোকপি। (৩) স্ত্রীর পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গীন ছবি। (৪) প্রাপ্ত বয়স্ক স্বাক্ষী স্ত্রীর পক্ষে- ১জন এবং সনাক্তকারী- ১জন, মোট ২ জন মুসলমান পুরুষ। (১জন পুরুষ স্বাক্ষীর বিপরীতে ২জন মহিলা স্বাক্ষী হতে পারে)
“স্বামী কর্তৃক তালাক রেজিষ্ট্রির জন্য যাহা প্রয়োজন হবে”
স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক(পুরুষ তালাক),বি-তালাক,ফরম নং-১৬০২(ফরম-এফ) (১) স্বামীর উপস্থিতি এবং নিকাহনামার ফটোকপি। (২) ব্যক্তি প্রমানের জন্য পাসপোর্ট/ জাতীয় পরিচয় পত্র/এস এস সি, জে এস সি সমমান শিক্ষা সনদ/ জন্ম নিবন্ধন সনদ এর ফটোকপি। (৩) স্বামীর পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গীন ছবি। (৪) প্রাপ্ত বয়স্ক স্বাক্ষী স্বামীর পক্ষে- ১জন এবং সনাক্তকারী- ১জন, মোট ২ জন মুসলমান পুরুষ। (১জন পুরুষ স্বাক্ষীর বিপরীতে ২জন মহিলা স্বাক্ষী হতে পারে)
“খোলা তালাক রেজিষ্ট্রির জন্য যাহা প্রয়োজন হবে”
স্বামী–স্ত্রী উভয়পক্ষ তালাক/সি–তালাক/খোলা তালাক,ফরম নং–১৬০৪(ফরম–জি) (১) স্বামীর উপস্থিতি এবং নিকাহনামার ফটোকপি। (২) ব্যক্তি প্রমানের জন্য পাসপোর্ট/ জাতীয় পরিচয় পত্র/এস এস সি, জে এস সি সমমান শিক্ষা সনদ/ জন্ম নিবন্ধন সনদ এর ফটোকপি। (৩) স্বামীর পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গীন ছবি। (৪) প্রাপ্ত বয়স্ক স্বাক্ষী স্বামীর পক্ষে- ১জন এবং সনাক্তকারী- ১জন, মোট ২ জন মুসলমান পুরুষ। (১জন পুরুষ স্বাক্ষীর বিপরীতে ২জন মহিলা স্বাক্ষী হতে পারে)
সার্টিফিকেট অনুবাদ ও সত্যায়ন
ম্যারেজ সার্টিফিকেটের বাংলা/ইংরেজি অনুবাদ, অ্যাটেস্টিং এবং প্রয়োজনে আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা হয়।
হোম সার্ভিস
বিশেষ প্রয়োজনে বাসায় গিয়ে বিবাহ/তালাকের কার্যক্রম সম্পন্ন করা হয়।
যেভাবে কাজ শুরু করবেন
মাত্র কয়েকটি সহজ ধাপে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
বিবাহ ও তালাক সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন
01734205020, 01674571699
কাগজপত্র জমা
এনআইডি/জন্মনিবন্ধন/পাসপোর্ট এর ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি ও প্রয়োজনে অন্যান্য কাগজপত্র আনতে হবে।
রেজিস্ট্রেশন সম্পন্ন
নির্ধারিত সময়ে অফিসে বা প্রয়োজনে বাসায় গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়।
সার্টিফিকেট প্রদান
বিবাহ ও তালাক রেজিস্ট্রেশনের পর কাবিননামা/সার্টিফিকেট বা তালাকের কপি/সার্টিফিকেট প্রদান করা হয়।
কেন বসুন্ধরা কাজী অফিসকে বেছে নেবেন?
বসুন্ধরা কাজী অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত একটি প্রতিষ্ঠান। ১৯৯৮ সালে এটি অনুমদন প্রাপ্ত হয়। আমরা অত্যন্ত যোগ্যতা ও দক্ষতার সাথে বিবাহ্ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করে আসছি । বিবাহ্-তালাক ছাড়াও স্বামী-স্ত্রী সহ বিদেশে বসবাসের জন্য অথবা দেশে অবস্থানরত স্বামী-স্ত্রীকে বিদেশে নেওয়ার জন্য পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অসংখ্য ম্যারেজ সার্টিফিকেট সফলতার সাথে প্রদান করে অগনিত প্রবাসী ভাইদের প্রসংশা পাচ্ছি। তাই আপনাদের এ সংক্রান্ত প্রয়োজনে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।
- মাওঃ মুফতী মোহাম্মদ খলিলুর রহমান — ১৭নং ওয়ার্ড, বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত কাজী
- ১৯৯৮ সালে এটি অনুমোদন প্রাপ্ত হয়।
- গ্রাহকের সাথে সম্পূর্ণ বিশ্বস্ততার সম্পর্ক বজায় রাখা হয়
- প্রয়োজনে বাসায় গিয়ে সেবা প্রদান
- স্বচ্ছ ও সাশ্রয়ী খরচ
- যোগাযোগ +8801734205020, 01674571699+8801674571699
আমাদের সার্টিফিকেট ও তথ্য
ছবিতে ক্লিক করে বড় করে দেখুন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
বিবাহ রেজিস্ট্রেশনের জন্য কী কী কাগজপত্র লাগবে?
বিবাহ রেজিস্ট্রেশন করতে কত সময় লাগে?
বাসায় গিয়ে কি সেবা দেওয়া হয়?
তালাক রেজিস্ট্রেশনের প্রক্রিয়া কেমন?
খরচ কেমন পড়বে?
বুকিং করুন বা যোগাযোগ করুন
নিচের ফর্মটি পূরণ করুন অথবা সরাসরি কল করুন — আমরা দ্রুত সাড়া দেব।
যোগাযোগের তথ্য
সপ্তাহে ৭ দিন, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত আমরা আপনার সেবায় নিয়োজিত।
মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার কাজী, ১৭নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
+৮৮০১৬৭৪-৫৭১৬৯৯